প্রকাশিত: Thu, Feb 23, 2023 10:13 AM
আপডেট: Thu, Jun 4, 2026 10:56 PM

কানাডা-আমেরিকা তথা উত্তর আমেরিকায় বই নিষিদ্ধের ঘটনা নতুন কিছু নয়

শওগাত আলী সাগর :  কানাডা-আমেরিকা তথা উত্তর আমেরিকায় বই নিষিদ্ধের ঘটনা নতুন কিছু নয়। স্কুল-কলেজ, ইউনিভার্সিটি, লাইব্রেরীগুলো হরহামেশাই নানা ধরনের বই, সাময়িকী নিষিদ্ধ করে, সেল্ফ থেকে সরিয়ে ফেলে। এর সব কিছুই যে মিডিয়ায় আসে তা নয়, কদাচিৎ দু’একটা মিডিয়ার খবর হলেও অধিকাংশ মিডিয়ার বাইরে থেকে যায়। সেন্সরশিপ, বই নিষিদ্ধের বিরুদ্ধে সচেতনতা এবং জনমত গড়ার লক্ষ্য নিয়ে টরন্টো পাবলিক লাইব্রেরী  ‘নিষিদ্ধ বইয়ের প্রদর্শণী’র আয়োজন করেছে। 

৫০টি বইয়ের সংগ্রহ দিয়ে এই প্রদর্শনী শুরু হয়েছে টরন্টো পাবলিক লাইব্রেরীর বিভিন্ন শাখায় নিষিদ্ধ এই বইগুলো পাঠকদের জন্য রাখা হবে। টরন্টো রেফারেন্স লাইব্রেরীর চতুর্থ তলায় নিষিদ্ধ বইয়ের স্থায়ী ডিসপ্লের ব্যবস্থা করা হবে। এই বইগুলো পাঠকরা বাড়ি নিতে পারবেন না, তবে লাইব্রেরীতে বসে পড়তে পারবেন। ‘ফ্রিডম টু রিড’Ñ  বই পড়ার স্বাধীনতা সপ্তাহ  উপলক্ষে টরন্টো পাবলিক লাইব্রেরী এই উদ্যোগ নিচ্ছে। শিকাগো পাবলিক লাইব্রেরী গত বছর নাগরিকদের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার অধিকার রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে ‘পিপলস রাইট টু ইনটেকচুয়াল ফ্রিডম’ ক্যাম্পেইন শুরু করে। টরন্টো পাবলিক লাইব্রেরী এই থিমকে উপজীব্য করে নানা ধরনের কর্মসূচি নিতে যাচ্ছে। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক